EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন
অ অ

রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)।

এফএসসিডি সদর দপ্তরের সহকারী পরিচালক মো. শাহজাহান সিকদার জানান, কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ, সহকারী পরিচালক (ঢাকা) কাজী নাজমুজ্জামান, উপ-সহকারী পরিচালক আতিশ চাকমা, তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন সরকার এবং গুদাম পরিদর্শক মো. সোহরাব হোসেন।

কমিটিকে আগুন লাগার কারণ উদঘাটন এবং অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষতির পরিমাণ নিরূপণের দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে কড়াইল বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট গিয়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আজ (বুধবার) সকাল সাড়ে ৯টায় ১৬ ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নেভানোর কথা জানায় ফায়ার সার্ভিস। আগুনে ১ হাজার ৫০০ ঘর পুড়ে গেছে বলে জানা যায়।

আরও পড়ুন