EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মিয়ানমারগামী পণ্য পাচারের সময় চার চোরাকারবারি আটক

শনিবার (২২ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম

মিয়ানমারগামী পণ্য পাচারের সময় চার চোরাকারবারি আটক

ছবি: সংগৃহীত

অ অ

মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশি সিমেন্ট ও অন্যান্য পণ্য পাচারের চেষ্টা করার সময় চার চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২২ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—একটি চক্র মিয়ানমার থেকে ইয়াবা, মদসহ অন্য মাদক আনিয়ে তার বিনিময়ে সিমেন্ট ও কোমল পানীয় পাচারের পরিকল্পনা করেছে। ওই তথ্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া নোয়াখালীর হাতিয়া থানাধীন কালাদুর বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে সন্দেহজনক একটি ফিশিং বোটকে থামার সংকেত দিলে বোটটি পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ঢালচর বিআইডব্লিউটিএ পন্টুনের কাছে বোটটি ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দিয়ে চোরাকারবারিরা পানি পথে পালাতে চায়। পরে কোস্ট গার্ড সদস্যরা নদী থেকে জীবিত চারজনকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৭০০ বস্তা সিমেন্ট ও ৪০০ ক্যারেট কোমল পানীয় মাদকের বিনিময়ে মিয়ানমারে পাচারের চেষ্টা করছিল।

জব্দকৃত পণ্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘চোরাচালান ও মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত রাখবে।’

আরও পড়ুন