EN ☀️
×

Follow Us

রাজনীতি

রাজধানীতে পুলিশ প্লাজায় গোপন বৈঠক, আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০১:১৯ এএম

রাজধানীতে পুলিশ প্লাজায় গোপন বৈঠক, আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করে গুলশান থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) এবং ইব্রাহিম হোসেন (৩৩)।

রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী গোপন বৈঠক করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বৈঠক শেষে রাজধানীতে মিছিল করার পরিকল্পনা ছিল তাদের। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন