EN ☀️
×

Follow Us

ফিচার

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:২৩ পিএম

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

বরেণ্য চিত্রশিল্পী ও একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। ছবি: সংগৃহীত

অ অ

বরেণ্য চিত্রশিল্পী, একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন, শিল্পী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুস্তাফা মনোয়ার। দীর্ঘদিন তিনি নিউমোনিয়া ও ক্যান্সারে ভুগছিলেন।

তার মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শিল্পী, লেখক, সংস্কৃতিকর্মী ও ভক্তরা তার কর্মজীবন ও অবদানের স্মৃতিচারণ করেন।

আরও পড়ুন