EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

এআইয়ে নতুন কর্মসংস্থানের জোয়ার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম

এআইয়ে নতুন কর্মসংস্থানের জোয়ার

ছবি: সংগৃহীত

অ অ

এআই আসার পর ব্যাপক হারে চাকরি হারানোর যে আশঙ্কা তৈরি হয়েছিল, বাস্তব চিত্র এখন তার পুরোপুরি উল্টো। যুক্তরাষ্ট্রে কিছু গতানুগতিক কাজ এআইয়ের দখলে গেলেও নতুন কর্মসংস্থান তৈরির গতি হয়েছে আরও বেশি। ডাটা সেন্টার, বিদ্যুৎ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বাড়ছে কর্মীর চাহিদা, আর সব মিলিয়ে এআইকে ঘিরে তৈরি হচ্ছে নতুন চাকরির বড় বাজার।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক তথ্যে দেখা গেছে, সে দেশের বেকারত্বের হার এখন মাত্র ৪.১ শতাংশ, যা গত ৫০ বছরের মধ্যে অন্যতম কম। ধারণার চেয়েও অনেক বেশি মানুষ এখন নতুন কাজ পাচ্ছেন। যদিও কাস্টমার সার্ভিস বা অফিসের কিছু গতানুগতিক কাজ এআই দিয়ে করার কারণে প্রায় ২ লাখ মানুষ কাজ হারিয়েছেন, কিন্তু বিপরীতে নতুন তৈরি হওয়া চাকরির সংখ্যা তারচেয়ে অনেক বেশি।

ইকোনমিস্ট জানায়, এআই-এর কারণে যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ নতুন চাকরির সৃষ্টি হয়েছে। ডাটা সেন্টার তৈরি ও বিদ্যুতের যোগান বাড়াতে গিয়ে যেমন সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিশিয়ান ও মিস্ত্রিদের চাহিদা প্রচুর বেড়েছে, তেমনি সফটওয়্যার ডেভেলপার, ডাটা সায়েন্টিস্ট ও প্রযুক্তি বিশেষজ্ঞদের চাহিদাও আকাশে গিয়ে ঠেকেছে।

অর্থনীতিবিদরা বলছেন, এআই কিছু সাধারণ ও পুরোনো কাজ কেড়ে নিলেও, প্রযুক্তিটি চালু রাখতে এবং তা নিয়ন্ত্রণ করতে আরও বেশি মানুষের প্রয়োজন হচ্ছে। ফলে এআই প্রযুক্তি ধ্বংসের বদলে বর্তমানে নতুন নতুন কর্মসংস্থান তৈরিতে বড় ভূমিকা রাখছে।

আরও পড়ুন