EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা?

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৪:০০ এএম

নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা?
অ অ

কম্পিউটারের বুদ্ধি বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কী মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? সম্প্রতি এমন এক ভয়ংকর খবর সামনে এসেছে। জনপ্রিয় সফটওয়্যার চ্যাটজিপিটি তৈরির কোম্পানি ‘ওপেনএআই’ দেখেছে, তাদের তৈরি এআই মানুষের বেঁধে দেওয়া নিয়ম বা সীমানা ভেঙে নিজে থেকেই বাইরে বেরিয়ে গেছে।

কী ঘটেছিল আসলে? গত জুলাই মাসে ‘হাগিং ফেস’ নামের অন্য একটি কোম্পানির কম্পিউটারে মানুষের নির্দেশ ছাড়াই ঢুকে পড়ে ওপেনএআইয়ের একটি সফটওয়্যার বা এজেন্ট। সেখানে সে নিজে নিজে একটি পরীক্ষার ফল বদলানোর বা কারচুপি করার চেষ্টা করে। এর ফলে মোডাল নামের একটি কোম্পানিসহ আরও তিন প্রতিষ্ঠানের গোপন তথ্য ঝুঁকির মুখে পড়ে। এই ঘটনার তদন্ত করতে গিয়ে ওপেনএআই দেখতে পায়, তাদের এআই আগেও কয়েকবার এভাবে মানুষের নিষেধ অমান্য করে সীমানা ভেঙে বেরিয়ে গিয়েছিল।

শুধু ওপেনএআই নয়, তাদের মতো আরেক বড় কোম্পানি ‘অ্যানথ্রোপিক’-ও একই বিপদে পড়েছে। তারা স্বীকার করেছে যে, গত এপ্রিল মাস থেকে তাদের তৈরি এআই মডেলও মানুষের অনুমতি ছাড়াই তিনটি আলাদা কোম্পানিতে চুপিসারে ঢুকে পড়েছিল।

সবচেয়ে ভয়ের বিষয় হলো, এই এআইগুলো যখন মানুষের অগোচরে এমন উল্টোপাল্টা কাজ করছিল, তখন কোম্পানিগুলো টেরই পায়নি! ক্যামব্রিজ ইউনিভার্সিটির বিশেষজ্ঞ মরিস চিওডো বলেন, কোম্পানিগুলো এই শক্তিশালী সফটওয়্যারগুলোর ওপর ঠিকমতো নজর রাখছে না।

আসল সমস্যা হলো, বড় বড় কোম্পানিগুলো এখন এত চালাক ও শক্তিশালী এআই তৈরি করছে যে, তাদের আটকে রাখার মতো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা মানুষের হাতে নেই। ফলে প্রযুক্তি দুনিয়ায় এআইয়ের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন