EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

২০২৬ সাল কি হতে যাচ্ছে এজেন্টিক এআই-এর বছর?

আব্দুর রউফ

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০১:০১ পিএম

২০২৬ সাল কি হতে যাচ্ছে এজেন্টিক এআই-এর বছর?

ছবি: সংগৃহীত

অ অ

২০২৬ সালকে অনায়াসেই বলা যেতে পারে Agentic AI-এর বছর।  প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সাল হবে সেই সময় যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) শুধু তথ্য সরবরাহে নয়, বরং চিন্তা করা, সিদ্ধান্ত নেওয়া এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করতেও সক্ষম হবে।

কী এই এজেন্টিক এআই?

এজেন্টিক এআই হচ্ছে এমন একধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা শুধু আপনার কমান্ড মেনেই কাজ করবে না, বরং মানুষের মতো নিজে থেকেই কোনো টাস্ক শুরু করতে পারবে, সমস্যার সমাধান বের করতে পারবে, এমনকি বিভিন্ন সফটওয়্যার, অ্যাপস বা ওয়েবসাইটে গিয়ে অটোমেটিক কাজও করতে পারবে।

ভাবুন তো আপনি শুধু বললেন, “আমার জন্য একটা  ইউটিউব চ্যানেল তৈরি করে দাও” তখইনই এজেন্টিক এআই আপনার চ্যানেলের জন্য, 

-       নিজে নিজে চ্যানেল থিম ঠিক করবে

- কী ধরনের ভিডিও লাগবে সেটা রিসার্চ করবে

- স্ক্রিপ্ট লিখবে

- ভিডিও বানিয়ে দিবে

- থাম্বনেইল ডিজাইন করবে

- কখন পোস্ট করা ভালো, সেটাও ঠিক করবে

- এবং ধারাবাহিকভাবে পোস্ট করতে থাকবে।

কেন ২০২৬ সাল গুরুত্বপূর্ণ?

২০২৪ ও ২০২৫ সালে আমরা ChatGPT, Gemini, Claude, DeepSeek -এর মতো অনেক জেনারেটিভ এআই টুল দেখতে পেয়েছি। কিন্তু ২০২৬ থেকে আসছে তাদের আরও উন্নত ভার্সন যাদের শুধু প্রশ্ন করলে উত্তরই পাওয়া যাবে না, বরং কোন কাজ দেওয়ার সাথে সাথেই সেটা সম্পূর্ন করেও দিবে।

বিশেষ করে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস, এমনকি প্রোগ্রামিং পর্যন্ত এই Agentic AI দিয়ে সম্ভব হয়ে যাবে। এতে করে একেকজন মানুষ একাই হয়ে উঠতে পারবেন একটি টিমের সমান দক্ষ।

ছোট-বড় অনেক কাজই তখন হয়ে যাবে এআই -এর হাত ধরে

এখনকার ছোট ছোট কাজ যেমন ইমেইল লেখা, মিটিং শিডিউল করা, সোশ্যাল পোস্ট তৈরি সবকিছুই এমন অনেক কিছুই এআই দিয়ে সম্ভব হবে। শুধু অফিস না, ব্যক্তিগত জীবনেও এজেন্টিক এআই আপনার হয়ে কাজ করবে। যেমন, অনলাইনে কেনাকাটা করা, গাড়ি বা রাইড বুকিং করা, পছন্দের রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করা এমনকি আপনার ইউটিলিটি বিল বিলও দিয়ে দেবে। 

কী হবে ভবিষ্যতে?

বিশেষজ্ঞদের মতে, যারা এখনই এআই-কে বুঝে নিতে পারবেন এবং কাজে লাগাতে শিখবেন, তারাই ভবিষ্যতে এগিয়ে থাকবেন। আর যারা শুধু ভয় পাবেন বা এটিকে এড়িয়ে চলবেন, তারা পিছিয়ে পড়বেন সময়ের সঙ্গে।

এই প্রসঙ্গে মাইক্রোসফটের চেয়ারম্যান ও সিইও সত্য নাডেলা বলেন, “ভবিষ্যতে এআই এজেন্টই হবে মানুষের সঙ্গে কম্পিউটারের যোগাযোগের প্রধান মাধ্যম। তারা মানুষের প্রয়োজন ও পছন্দ বুঝে proactive ভুমিকা পালন করবে এবং বিভিন্ন কাজ ও সিদ্ধান্তে সহায়তা করবে।”

আমাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোসও মনে করেন, “এআই এজেন্টরা আমাদের ডিজিটাল সহকারী হিসেবে কাজ করবে, আধুনিক বিশ্বের জটিলতা মোকাবিলায় সাহায্য করবে। তারা আমাদের জীবনকে আরও সহজ ও দক্ষ করে তুলবে।”

২০২৬ সাল মানে শুধু আরেকটা ক্যালেন্ডারের পৃষ্ঠা নয়, এটা হচ্ছে এক নতুন প্রযুক্তিগত বিপ্লবের সূচনা। যেখানে মানুষ আর এআই একসঙ্গে কাজ করবে কমান্ডের মাধ্যমে।

২০২৬ সালের এই প্রযুক্তি বিপ্লবের জন্য আপনি প্রস্তুত তো?

লেখক: আব্দুর রউফ, এআই এন্থোজিয়াস্ট ও ট্রেইনার

আরও পড়ুন