EN ☀️
×

Follow Us

বিনোদন

মেসির সঙ্গে ছবি তোলায় শুভশ্রীকে কটাক্ষ, যে পদক্ষেপ নিলেন রাজ

টিটাগড় থানায় অভিযোগ: কটাক্ষের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন রাজ

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ এএম

মেসির সঙ্গে ছবি তোলায় শুভশ্রীকে কটাক্ষ, যে পদক্ষেপ নিলেন রাজ

ছবি: সংগৃহীত

অ অ

লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে কুরুচিকর কটাক্ষের শিকার হওয়ার পর এবার আইনি পদক্ষেপ নিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির স্বামী, পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী।

স্ত্রীকে উদ্দেশ্য করে নোংরা ইঙ্গিত এবং ব্যক্তিগত আক্রমণ সহ্য করতে না পেরে তিনি সরাসরি পুলিশের দ্বারস্থ হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাতে পুলিশের দ্বারস্থ হন রাজ। টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন এ তারকা বিধায়ক। স্ত্রীকে কটাক্ষের বিষয়টি হালকাভাবে নিচ্ছেন না তিনি। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করছেন তিনি।

তার কথায়, একজন নারীকে যেভাবে কুৎসা, নোংরা ইঙ্গিত করা হচ্ছে। তার শারীরিক গঠন, বাচ্চাকাচ্চা নিয়ে অপমান করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক। ব্যক্তিগত আক্রমণটা কিছু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতও।

নারীদের অসম্মানকারিদের উদ্দেশে এ নির্মাতার গর্জন, আমার পরিবারের কেউ বলে নন। যারা নারীদের কু-ইঙ্গিত করে কথা বলে, আমি সেসব মানুষকে ঘৃণা করি। রাস্তা কিংবা সোশাল মিডিয়ায় যদি নারীদের অপমান করা হয় তার প্রতিবাদ করতে আমি দাঁড়িয়ে আছি। ক্ষমতা থাকলে সে আমার সামনে এসে দাঁড়াক, আমি তার জিভ, চোখ দুতোই তুলে নিতে পারি।

শনিবার (১৩ ডিসেম্বর)  কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা দেন মেসি। সেখানে তার সঙ্গে ফ্রেমবন্দি হন শুভশ্রী। এরপর থেকেই হন কটাক্ষের শিকার। মাত্রা ছাড়াতেই আইনি পদক্ষেপ অভিনেত্রীর স্বামীর। 

আরও পড়ুন