আইসিসিবিতে সফল ‘গ্র্যান্ড কাওয়ালি নাইট–সিজন ২’-এর প্রথম পর্ব
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৭ এএম
ছবি: সংগৃহীত
সুর, সংস্কৃতি ও রাজকীয় খাবারের অনন্য সমন্বয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের ‘গ্র্যান্ড কাওয়ালি নাইট– সিজন ২’-এর প্রথম পর্ব।
সন্ধ্যাজুড়ে প্রাণবন্ত কাওয়ালি পরিবেশনা, মুঘল ঐতিহ্যে সাজানো নান্দনিক পরিবেশ এবং বিশেষভাবে পরিবেশিত রাজকীয় খাবার অতিথিদের জন্য তৈরি করে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা আয়োজনের সৌন্দর্য, খাবারের স্বাদ এবং আন্তরিক আতিথেয়তার প্রশংসা করেন।
আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, অতিথিদের আন্তরিক ভালোবাসা ও ব্যাপক সাড়া তাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন করতে উৎসাহিত করবে।
যারা প্রথম পর্বে অংশ নিতে পারেননি, তাদের জন্য থাকছে আরেকটি সুরেলা সন্ধ্যার সুযোগ। আগামী ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হবে ‘গ্র্যান্ড কাওয়ালি নাইট – সিজন ২’-এর দ্বিতীয় পর্ব।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সুরের আবেশ, রাজকীয় খাবার এবং ঐতিহ্যবাহী পরিবেশে একটি ব্যতিক্রমী সন্ধ্যা উপভোগ করতে আগাম আসন সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানসূচি
তারিখ: ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার)
সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা
স্থান: আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)
রিজার্ভেশন ও তথ্যের জন্য যোগাযোগ:
০১৯৬৯-৯৯৯৯৮৬৬, ০১৯৯১-১৯৭৭১৯