EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

অতিরিক্ত প্রোফাইল বন্ধ করে দিচ্ছে মেটা

ডেইলি সান রিপোর্ট, বিজ্ঞান ও প্রযুক্তি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

অতিরিক্ত প্রোফাইল বন্ধ করে দিচ্ছে মেটা

ছবি: মেটা

অ অ

একটি মূল অ্যাকাউন্টের অধীনে একাধিক প্রোফাইল চালানোর জনপ্রিয় ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল সুবিধা স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

প্রতিষ্ঠানটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর এর পর একটি মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা সব অতিরিক্ত প্রোফাইল স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে। ইতিমধ্যেই নতুন করে অতিরিক্ত প্রোফাইল খোলার অপশনটি বন্ধ করে দিয়েছে মেটা কর্তৃপক্ষ।

মেটা স্পষ্ট জানিয়েছে, এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীদের মূল বা প্রধান ফেসবুক প্রোফাইলের কোনো ক্ষতি হবে না। এত দিন একটি লগইন তথ্য ব্যবহার করেই মূল প্রোফাইলের পাশাপাশি শখ, পেশা বা নির্দিষ্ট কোনো কমিউনিটির সাথে যুক্ত থাকতে আলাদা নিউজ ফিড ও বন্ধু তালিকাসহ একাধিক প্রোফাইল চালানো যেত।

আগামী ১৪ ডিসেম্বরের পর একই মেটা অ্যাকাউন্টের অধীনে তৈরি করা সব সাব-প্রোফাইল বা অতিরিক্ত প্রোফাইল স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে।

যাঁরা সম্পূর্ণ ভিন্ন ই-মেইল বা ফোন নম্বর দিয়ে আলাদা মেটা অ্যাকাউন্টের অধীনে একাধিক আইডি ব্যবহার করেন, তাঁদের অ্যাকাউন্টগুলো এই সিদ্ধান্তের আওতায় পড়বে না।

অনেকেই পরিচয় গোপন রাখতে অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করলেও মেটা জানিয়েছে, বিভিন্ন প্রযুক্তিগত ও আচরণগত সূত্র ধরে মূল প্রোফাইলের সাথে এসব প্রোফাইলের সম্পর্ক শনাক্ত করা সম্ভব।

একই ধরনের নাম বা ছবি ব্যবহার এবং একই ব্যক্তিদের বন্ধু তালিকায় রাখা। একই গ্রুপ বা পেজে যুক্ত থাকা এবং একই ধরনের পোস্টে প্রতিক্রিয়া জানানো। ফোনে থাকা কনট্যাক্ট নম্বর বা ই-মেইলের মাধ্যমে ‘সাজেস্টেড ফ্রেন্ড’ হিসেবে মূল প্রোফাইল অন্যদের সামনে চলে আসা- এসব গতিবিধির সূত্র ধরে প্রোফাইল শনাক্ত করা সম্ভব।

এ ছাড়া, একটি অতিরিক্ত প্রোফাইলের কার্যক্রমের তথ্য বিশ্লেষণ করে মেটা তার অন্যান্য প্ল্যাটফর্ম (যেমন ইনস্টাগ্রাম) এবং মূল প্রোফাইলেও বিজ্ঞাপন ও কনটেন্টের সুপারিশ পাঠায়।

অতিরিক্ত প্রোফাইলগুলোর প্রাইভেসি ও নোটিফিকেশন সেটিংস আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যেত। ফলে একটি প্রোফাইল থেকে কাউকে ব্লক করলে অন্য প্রোফাইল থেকে তা স্বয়ংক্রিয়ভাবে ব্লক হতো না।

মেটা আরও জানিয়েছে, বর্তমানে তারা ব্যবহারকারীদের ধাপে ধাপে নতুন অ্যাকাউন্ট ব্যবস্থায় স্থানান্তর করছে, যে কারণে সেটিংসে কারও ক্ষেত্রে ‘অ্যাকাউন্টস সেন্টার’ আবার কারও ক্ষেত্রে ‘মেটা অ্যাকাউন্ট সেটিংস’ দেখা যাচ্ছে।

পাশাপাশি, রাষ্ট্রীয় ও বৈধ আইনি অনুরোধের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ গোপনীয়তা নীতি অনুসরণ করে মূল প্রোফাইলের পাশাপাশি অতিরিক্ত প্রোফাইলের তথ্যও সরবরাহ করা হতে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন