EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ বন্ধ করে মারা গেলেন মার্কিন নারী

ডেইলি সান রিপোর্ট, বিজ্ঞান ও প্রযুক্তি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পিএম

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ বন্ধ করে মারা গেলেন মার্কিন নারী

বোয়েন ওয়ান (৩১) নামের এক মার্কিন নারী সফটওয়্যার প্রকৌশলী চ্যাটজিপিটির পরামর্শে তাঁর খিচুনির ওষুধের ডোজ কমিয়ে মারা গেছে।

অ অ

চিকিৎসকের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর অতিরিক্ত ভরসা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বোয়েন ওয়ান (৩১) নামের এক মার্কিন নারী সফটওয়্যার প্রকৌশলী।

দ্য নিউ ইয়র্ক টাইমস-এর এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটি-র দেওয়া ভুল ও বিপজ্জনক নির্দেশনার কারণে মেয়ের মৃত্যু হয়েছে দাবি করে এর নির্মাতা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’ এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের মা-বাবা।

যুক্তরাষ্ট্রের সিয়াটলের বাসিন্দা ওয়ান দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মৃগীরোগে (এপিলেপসি) ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে প্রতিদিন ৪০০ মিলিগ্রাম ‘ল্যামোট্রিজিন’ সেবনের মাধ্যমে তাঁর এই রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল।

তবে সম্প্রতি অ্যামাজনে কর্মরত এই প্রকৌশলী চাকরি হারানোর পর ভিসার মেয়াদ নিয়ে চরম মানসিক চাপে পড়েন। ওষুধ সেবনের কারণে সাক্ষাৎকারে কথা জড়িয়ে যেতে পারে, এমন আশঙ্কায় তিনি চিকিৎসকের অজান্তেই চ্যাটজিপিটির শরণাপন্ন হন।

মামলার বিবরণীতে অভিযোগ করা হয়েছে, চ্যাটজিপিটি (জিপিটি-৪ও মডেল) ওয়ানকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ কমিয়ে দিতে প্রতিনিয়ত প্ররোচিত করে। মাত্র ২৫ দিনের মধ্যে তাঁর দৈনিক ৪০০ মিলিগ্রামের ওষুধ শূন্যে নামিয়ে আনার একটি সুনির্দিষ্ট সময়সূচিও তৈরি করে দেয় বটটি।

শুধু তাই নয়, চিকিৎসকের কাছে এই তথ্য গোপন রাখতে এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষা এড়িয়ে যেতেও ওয়ানকে উৎসাহিত করে এআই। চ্যাটবটের এই নির্দেশনা মেনে ওষুধ বন্ধ করার পর গত ফেব্রুয়ারিতে আকস্মিক খিঁচুনিতে আক্রান্ত হয়ে নিজের অ্যাপার্টমেন্টে মারা যান ওয়ান।

কয়েক দিন পর ভিডিও কলে যুক্ত থাকা অবস্থায় এক বন্ধুর মাধ্যমে তাঁর মা-বাবা মেয়ের মৃত্যুর খবর পান।

ওয়ানের মৃগীরোগ বিশেষজ্ঞ ডা. নিকোলাস পুলোস জানান, এই ওষুধ বন্ধ করার নির্দেশ দেওয়া একটি গুরুতর চিকিৎসা অপরাধের শামিল।

অন্যদিকে, ওপেনএআই-এর মুখপাত্র ড্রিউ পুসাতেরি ঘটনাটিকে অত্যন্ত ‘হৃদয়বিদারক’ আখ্যা দিয়ে বলেন, ওয়ান চ্যাটজিপিটির যে পুরোনো সংস্করণটি ব্যবহার করেছিলেন তা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে।

এআই কখনোই চিকিৎসকের বিকল্প নয় বলেও মনে করিয়ে দেয় প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন