EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

অ্যাপল কি সত্যিই টাচস্ক্রিন ম্যাকবুক আনছে? জেনে নিন

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পিএম

অ্যাপল কি সত্যিই টাচস্ক্রিন ম্যাকবুক আনছে? জেনে নিন

অ্যাপলের টাচস্ক্রিন ম্যাকবুকের সম্ভাব্য নাম ‘ম্যাকবুক আল্ট্রা’। ছবি: রয়টার্স

অ অ

অ্যাপল আগামী ২৭ অক্টোবর এক অনলাইন আয়োজনের মাধ্যমে প্রথমবারের মতো টাচস্ক্রিন ম্যাকবুক এবং ওএলইডি ডিসপ্লের নতুন আইপ্যাড মিনি উন্মোচন করতে পারে। 

দীর্ঘদিন ধরে টাচস্ক্রিন ল্যাপটপের বিরোধিতা করে আসা অ্যাপলের জন্য এই সিদ্ধান্তকে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তবে অ্যাপল এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

প্রযুক্তি বিশ্বে গুঞ্জন রয়েছে, এই নতুন ল্যাপটপটির নাম হতে পারে ‘ম্যাকবুক আল্ট্রা’। এতে ওএলইডি টাচ ডিসপ্লের পাশাপাশি আইফোনের মতো ‘ডায়নামিক আইল্যান্ড’ ফিচার থাকতে পারে। 

পেশাদার ভিডিও এডিটর ও ডিজাইনারদের লক্ষ্য করে তৈরি এই ডিভাইসে শক্তিশালী ‘এম৫ প্রো’ ও ‘এম৫ ম্যাক্স’ চিপ ব্যবহার করা হতে পারে।

একই আয়োজনে ওএলইডি ডিসপ্লের আইপ্যাড মিনি এবং এম৬ চিপসহ ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো ও আইম্যাকের নতুন সংস্করণ আসার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন