EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

‘এক্সে’ আবারও নিয়মিত মার্ক জাকারবার্গ

ডেইলি সান রিপোর্ট, বিজ্ঞান ও প্রযুক্তি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পিএম

‘এক্সে’ আবারও নিয়মিত মার্ক জাকারবার্গ

ছবি: সংগৃহীত

অ অ

ইলন মাস্কের মালিকানাধীন ‘এক্স’ এ আবারও নিয়মিত হয়েছেন ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান ‘মেটা’র প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। তিন বছরের বিরতি শেষে সম্প্রতি আবারও ‘এক্সে’ নিয়মিত হলেন জাকারবার্গ। প্রতিদ্বন্দ্বী প্লাটফর্মে তার নিয়মিত পোস্ট করার ব্যাপারটি প্রযুক্তিবিশ্বে নতুন কৌতুহল সৃষ্টি করেছে।

২০২৩ সালে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান ‘মেটা’ ব্লগ লেখার প্লাটফর্ম ‘এক্স’এর বিক্ল্প ‘থ্রেডস’ চালু করেছিল। থ্রেডস চালুর পর এক্সে আর কোনো পোস্ট করেনি জাকারবার্গ।

সম্প্রতি একটি পডকাস্টে এক প্রশ্নের জবাবে জাকারবার্গ জানান, অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ব্যবহারকারী ও কমিউনিটির উপস্থিতি রয়েছে। মেশিন লার্নিং ও এআই গবেষণার সঙ্গে যুক্ত অনেকেই এখনো এক্সে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় করেন। ফলে এসব মানুষের সঙ্গে যোগাযোগের জন্য এক্সে সক্রিয় উপস্থিতি থাকা প্রয়োজন।

জাকারবার্গ আরও বলেন, ‘আমি যখন থ্রেডসে কোনো বিষয় প্রকাশ করি, তখন এক্সেও সেটি নিয়ে যুক্ত হই। আমার মনে হয়, এভাবে সব দিকই ঠিকঠাক থাকে। তবে আমাদের কমিউনিটির একটি অংশ এখনো এক্সে রয়েছে। তাই মানুষ যে জায়গায় আছে, সেখানে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে চাই।’

জাকারবার্গের ভাষ্যে ‘আমি থ্রেডসে আছি। অবশ্যই, থ্রেডস ভালো করছে। তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কমিউনিটি রয়েছে। অনেক এআই–সংশ্লিষ্ট মানুষ এক্সে আছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অন্যতম উদ্দেশ্য হলো মানুষ যে জায়গায় আছে, সেখানে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা।’

তাঁর মতে, বর্তমানে বিভিন্ন মাধ্যমে আধেয় বা কনটেন্ট প্রকাশের ধরন অনেকটা পডকাস্টের মতো। আর তাই বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য থ্রেডস ও এক্স দুই প্ল্যাটফর্মেই তিনি একই ধরনের তথ্য প্রকাশ করেন।

আরও পড়ুন