EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

এআই স্পিকার আনছে ওপেনএআই, বাজারে আসার আগেই মামলা

জনি আইভের স্টার্টআপ কিনে রিচার্জএবল এআই স্পিকার তৈরির পথে ওপেনএআই, ক্ষুব্ধ অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম

এআই স্পিকার আনছে ওপেনএআই, বাজারে আসার আগেই মামলা

ওপেনএআইয়ের নতুন এআই স্পিকার নিয়ে সিলিকন ভ্যালিতে শুরু হয়েছে অ্যাপল বনাম ওপেনএআইয়ের দ্বন্দ্ব। ছবি: সংগৃহীত

অ অ

অ্যাপলের সাবেক ডিজাইনারের স্টার্টআপকে সাড়ে ৬০০ কোটি ডলারে কিনে রিচার্জএবল এআই স্পিকার বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে ওপেনএআই।

তবে গোপন তথ্য চুরির অভিযোগে এর বিরুদ্ধে আদালতে গেছে টেক জায়ান্ট অ্যাপল। এ কারণে ২০২৭ সালের মধ্যে ডিভাইসটি বাজারে আসার পথে তৈরি হয়েছে আইনি জটিলতা ও দীর্ঘসূত্রতার বড় শঙ্কা।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআইয়ের এই পোর্টেবল স্পিকারটি হবে সম্পূর্ণ রিচার্জএবল। সহজে বহনযোগ্য ডিভাইসটি ঘরে ঘরে মানুষের কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গী বা ‘এআই কম্প্যানিয়ন’ হিসেবে কাজ করবে। চ্যাটজিপিটির মতো মানুষের সাথে কথা বলার পাশাপাশি এটি ঘরের স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ ও গান শোনাবে।

বিশেষ বিষয় হলো, এই স্পিকারে কোনো ডিসপ্লে বা স্ক্রিন থাকবে না। ডিভাইসটিতে থাকবে বিশেষ মেকানিক্যাল অংশ, যা মানুষের নির্দেশে নিজে নিজেই নড়াচড়া করবে। এতে ব্যবহারকারীর মনে হবে জড় বস্তু নয়, বরং ডিভাইসটির নিজস্ব ‘প্রাণ’ রয়েছে। এ স্পিকারে ওপেনএআইয়ের অত্যাধুনিক ‘জিপিটি-লাইভ’ ভয়েস প্রযুক্তি ব্যবহার করা হবে। এতে ক্যামেরা ও সেন্সরও যুক্ত থাকবে, যা আশপাশের পরিবেশ বুঝে আরও নিখুঁত উত্তর দিতে পারবে।

এই হার্ডওয়্যার তৈরির অংশ হিসেবে ওপেনএআই অ্যাপলের সাবেক নামী ডিজাইনার জনি আইভের স্টার্টআপ ‘আইও’কে ২০২৫ সালে ৬৫০ কোটি ডলারে কিনে নেয়। তবে এর নকশা ও উন্মোচনের পথ রুখতে আদালতে গেছে আইফোন নির্মাতা অ্যাপল।

সম্প্রতি ওপেনএআই ও তার দুই সাবেক কর্মীর বিরুদ্ধে বাণিজ্যিক গোপনীয়তা ও গোপন নথি চুরির মামলা করেছে অ্যাপল। তাদের অভিযোগ, ওই কর্মীরা অ্যাপলের বাজারে না আসা পণ্যের গোপন নথি ডাউনলোড করে ওপেনএআইকে দিয়েছেন।

অ্যাপলের দাবি, ওপেনএআই তাদের ৪০০ জনের বেশি সাবেক কর্মীকে চাকরি দিয়ে প্রযুক্তি চুরির পরিকল্পনা করেছে। অ্যাপলের ভিশন প্রো-এর সাবেক নির্মাতা পল মিড এখন ওপেনএআইয়ের হার্ডওয়্যার বিভাগের প্রধান। এই আইনি লড়াই এখন সিলিকন ভ্যালিতে বড় আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন