EN ☀️
×

Follow Us

শিক্ষা

প্রকাশ হলো প্রাথমিক বৃত্তির ফল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:৫৮ পিএম

প্রকাশ হলো প্রাথমিক বৃত্তির ফল

ছবি: সংগৃহীত

অ অ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

যেভাবে জানা যাবে ফল

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষার্থীরা অনলাইন ও এসএমএস—উভয় মাধ্যমেই ফল জানতে পারবেন।

অনলাইনে ফল দেখতে আইপিইএমআইএস (IPEMIS) পোর্টালে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ফলাফল দেখা যাবে।

মোবাইলে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: DPE 123456।

এবার মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

বর্তমান নিয়ম অনুযায়ী, ট্যালেন্টপুলের শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে।

অন্যদিকে, সাধারণ গ্রেডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে।

আরও পড়ুন