EN ☀️
×

Follow Us

মাল্টিমিডিয়া

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডে আবেদন করবেন যেভাবে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:২৪ পিএম

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডে আবেদন করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

অ অ

চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে স্বীকৃতি দিতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬’।

এবারের আয়োজনে বাংলাদেশে নিবন্ধিত গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতারা অংশ নিতে পারবেন। আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।

প্রতিযোগিতায় ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বাংলাদেশের নিবন্ধিত গণমাধ্যমে প্রকাশিত কনটেন্ট গ্রহণ করা হবে।

পুরস্কারের জন্য চারটি প্রধান বিভাগ রাখা হয়েছে। এগুলো হলো—

ক) কূটনীতি ও অর্থনীতি

খ) প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা

গ) সংস্কৃতি, ক্রীড়া, পর্যটন ও অন্যান্য

ঘ) আলোকচিত্র, প্রামাণ্যচিত্র ও মাল্টিমিডিয়া কনটেন্ট

এবার মোট ২৫টি পুরস্কার দেওয়া হবে।

পুরস্কার ও প্রতিযোগিতার বিস্তারিত নিয়মাবলি জানতে এই লিংকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

আগ্রহী সাংবাদিক ও কনটেন্ট নির্মাতারা এই ফর্মে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন