EN ☀️
×

Follow Us

মাল্টিমিডিয়া

বাঁ পায়ের দুর্দান্ত গোলে মুগ্ধতা ছড়ালেন জাইমা রহমান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:০৬ এএম

বাঁ পায়ের দুর্দান্ত গোলে মুগ্ধতা ছড়ালেন জাইমা রহমান

ছবি: সংগৃহীত

অ অ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ফুটবল খেলার একটি ভিডিও নতুন করে আলোচনায় এসেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে তার খেলার প্রশংসা করছেন।

ভিডিওতে দেখা যায়, ডি-বক্সের কাছাকাছি অবস্থানে থাকা এক নারী ফুটবলারের কাছ থেকে বল পান জাইমা রহমান। এরপর তিনি খুব ভালোভাবে বল নিয়ন্ত্রণ করেন এবং কয়েকটি পাস আদান-প্রদানের মাধ্যমে সামনে এগিয়ে যান। পরে তিনি গোলরক্ষককে ফাঁকি দিয়ে বাঁ পায়ে শক্তিশালী শটে গোল করেন।

তার বল নিয়ন্ত্রণ, দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং সুন্দরভাবে গোল করার দক্ষতা দেখে অনেকেই প্রশংসা করছেন। ভিডিওটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা তৈরি হয়।

এর আগে জাইমা রহমান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন খেলার মাঠ ঘুরে দেখেন এবং খেলোয়াড়দের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে জানেন।

এছাড়া বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টও করেন তিনি। সেখানে ব্রাজিল জাতীয় দলের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “আপনারা কি রেডি?”—যা নিয়েও অনেকে আলোচনা করেন।

উল্লেখ্য, জাইমা রহমান নারী ক্ষমতায়ন, পরিবেশ রক্ষা, সাইবার নিরাপত্তা এবং শিশুদের খেলাধুলার সুযোগ বাড়ানোর বিষয়ে কাজ করে থাকেন।

আরও পড়ুন