EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

টানা পাঁচবারের মতো সুনামগঞ্জের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম

টানা পাঁচবারের মতো সুনামগঞ্জের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ

ছবি: সংগৃহীত

অ অ

টানা পঞ্চমবারের মত সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি বা ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার রতন শেখ। ওয়ারেন্ট তামিল, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, চোরাচালান বিরোধী অভিযানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই স্বীকৃতি দেয়া হয়। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্সে সেপ্টেম্বর মাসের থানা ভিত্তিক সার্বিক কার্যক্রম মূল্যায়নে জেলার ১২টি থানার মধ্যে সদর মডেল থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করা হয়।

এছাড়াও সেপ্টেম্বর ২০২৬ মাসের সাফল্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। দায়িত্বশীলতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখা কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।

পুরস্কারপ্রাপ্ত উল্লেখযোগ্য ক্যাটাগরিগুলোর মধ্যে ছিল, সেরা অফিসার ইনচার্জ, সর্বোচ্চ মাদক উদ্ধার, চোরাচালান দমন, ট্রাফিক প্রসিকিউশন দাখিল, সর্বোচ্চ পরোয়ানা তামিল, বিশেষ সম্মাননা ও নগদ পুরস্কার। এছাড়াও জেলা পুলিশের সদস্যদের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সন্তানদের কৃতিত্তের স্বীকৃতিস্বরূপ নগদ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন আনুষ্ঠানিক ভাবে ওসি রতন শেখের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো: হুমায়ুন কবির, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো: রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মুরসালিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) এস এম ফজলে রাব্বি রাজিবসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, সদর মডেল থানায় দায়িত্ব পালনের ১০ মাস পূর্ণ করেছেন রতন শেখ। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে অর্থ লেনদেন বা ঘুষের কোনো অভিযোগ ওঠেনি। বিগত ১০ মাসে তার নেতৃত্বে ১৮৯ জন মাদক ব্যবসায়ী, ৩৪ জন চোরাকারবারি ও ৩৬ জন অনলাইন জুয়াড়িসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১হাজার ৩শত ৯৬ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এক প্রতিক্রিয়ায় সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানিয়েছেন, সদর থানা পুলিশের সকল সদস্যদের সমন্বিত টিম ওয়ার্কের ফসল এই অর্জন। এর ধারাবাহিকতা বজায় রাখতে সুনামগঞ্জ সদর থানা পুলিশ বদ্ধপরিকর।

বক্তব্যে তাঁর এই পেশায় সহায়তাকারী ব্যক্তি, গণমাধ্যম সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন