লক্ষ্মীপুরে বুনিয়াদি কোর্সের কর্মকর্তাদের সাথে এসপির মতবিনিময়
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি: লক্ষ্মীপুরে সংযুক্ত কর্মকর্তাদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সংগৃহীত
৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের জেলা ও উপজেলা সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীপুরে সংযুক্ত কর্মকর্তাদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেকের সভাপতিত্বে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী পিপিএম-সেবা এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের জেলা ও উপজেলা সংযুক্তি কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সংযুক্ত কর্মকর্তাদের জেলা পুলিশের কার্যক্রম, দায়িত্ব ও মাঠপর্যায়ের বাস্তবতা সম্পর্কে ধারণা দেওয়ার বিষয়েও আলোচনা হয়।