EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তাদের বিভিন্ন দপ্তর পরিদর্শন

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

লক্ষ্মীপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তাদের বিভিন্ন দপ্তর পরিদর্শন

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্সের ডেভেলপমেন্ট রেভিনিউ-২ শাখার কর্মকর্তারা লক্ষ্মীপুর জেলা পুলিশের বিভিন্ন দপ্তর ও কার্যক্রম পরিদর্শন করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন পুলিশি কার্যক্রম ও সংশ্লিষ্ট দপ্তর পরিদর্শন করেন তাঁরা।

পরিদর্শনকারী দলে ছিলেন বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্সের ডেভেলপমেন্ট রেভিনিউ-২ শাখার এআইজি তানভীর আহমদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহিত চৌধুরী।

এ সময় তাঁরা জেলার বিভিন্ন দপ্তর ও কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে প্রয়োজনীয় বিষয়ে কথা বলেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন