EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়ার বার্তা

ডেইলি সান ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২ এএম

বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়ার বার্তা

ছবি: সংগৃহীত

অ অ

আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এসব তথ্যে আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন