EN ☀️
×

Follow Us

বিনোদন

‘ব্যাচেলর পয়েন্ট’ একটি ব্র্যান্ড, প্রস্তাব লুফে নিয়েছি: অর্চিতা স্পর্শিয়া

২০১১ সালে মিডিয়াতে যাত্রা শুরু করা স্পর্শিয়া দেখতে দেখতে ক্যারিয়ারের দেড় দশকের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছেন।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম

‘ব্যাচেলর পয়েন্ট’ একটি ব্র্যান্ড, প্রস্তাব লুফে নিয়েছি: অর্চিতা স্পর্শিয়া

ছবি: সংগৃহীত

অ অ

বিরল রোগে আক্রান্ত হয়ে অস্ত্রোপচারের কারণে গত চার মাস ধরে অভিনয় থেকে পুরোপুরি দূরে ছিলেন তরুণ মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

অবশেষে চমক দিয়ে সেই বিরতি ভাঙলেন তিনি। সুস্থ হয়ে ফিরেই বর্তমানে তিনি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্টের’ নতুন সিজনে কাজ শুরু করেছেন।

বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে শুরু করে নাটক, চলচ্চিত্র এবং ওটিটিতে সমানতালে অভিনয় করা স্পর্শিয়াে একটি গণমাধ্যমকে বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমের প্রস্তাব তিনি সঙ্গে সঙ্গে লুফে নিয়েছেন।

স্পর্শিয়া বলেন, ‘এটি বড় একটা প্রজেক্ট। তাছাড়া এই সিরিয়ালটি একটি ব্র্যান্ড, সবার কাছে জনপ্রিয়। আমার কাছে মনে হয়েছে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’

এই মডেল-অভিনেত্রীে আরও বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাজের জন্যই তিনি মূলত একটি দীর্ঘ বিরতি নিয়েছিলেন। গত কোরবানির ঈদের পর ইচ্ছা করেই তিনি কাজ থেকে দূরে ছিলেন।

তার ভাষ্য, ‘চাচ্ছিলাম পর্দায় আমাকে কয়েক মাস দেখা না যাক, তারপরেই ব্যাচেলর পয়েন্টে দর্শক আমাকে দেখবেন। আমার ক্যারিয়ার গ্রাফ খেয়াল করে দেখবেন, আমি সবসময় পর্দায় থাকি না। কয়েক মাস পরপর আসি। যখনই আসি ভালো কাজ নিয়ে আসি। কাজটি নিয়ে আর বেশি কিছু বলব না। আমার সঙ্গে কারও পেয়ার হয় কি না, বা চরিত্র কতটা আনন্দিত করবে সেটি সিজন ফাইভে নেক্সট পর্বগুলো দেখলে দর্শক বুঝতে পারবেন। দর্শক কীভাবে নাটকটি গ্রহণ করেন সেটিই দেখার অপেক্ষায় রইলাম।’

‘ব্যাচেলর পয়েন্টের’ মাধ্যমে স্পর্শিয়া প্রথমবারের মতো নির্মাতা কাজল আরেফিন অমির সঙ্গে কাজ করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কাজল আরেফিন অমি অনেক মেধাবী নির্মাতা। সব অভিনয়শিল্পীই চান, ভালো নির্মাতার সঙ্গে অভিনয় করতে। চেষ্টা করেছি আমাদের কোলাবোরেশন অনেক স্ট্রং কিছু করতে... আগে তো অনেক ধারাবাহিক নাটকে কাজ করতাম। শুটিংয়ে সেদিনগুলো খুব মিস করেছি। শুটিংয়ে পুরনো ভাইব পেয়েছি।’

‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে দুই ধরনের সাড়া পাচ্ছেন উল্লেখ করে স্পর্শিয়া জানান, তার এমন ফানি টাইপের কাজ দেখে অনেকেই অবাক হয়েছেন। সবাই খুব অবাক হয়েছেন আমি কীভাবে ফানি টাইপের কাজটি করছি। কোনোভাবে তারা মেলাতে পারছেন না। সবাই খুব সারপ্রাইজড। একে তো কম কাজ করি। যেগুলো করি তার সঙ্গে নতুন সিরিয়ালের কোনো মিল নেই। আমি চাচ্ছিলাম অডিয়েন্স অবাক হোক। যারা ব্যাচেলর পয়েন্টের ভক্ত তারা আমাকে পেয়ে খুব খুশি হয়েছে।’

২০১১ সালে মিডিয়াতে যাত্রা শুরু করা স্পর্শিয়া দেখতে দেখতে ক্যারিয়ারের দেড় দশকের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছেন। তিনি এই সাফল্য ধরে রেখে স্বপ্নের পরিধি আরও বাড়াতে চান।

তার ভাষায়, ‘অভিনয়জীবনে সবার সবসময় এক রকম যায় না। নানা চড়াই-উতরাই থাকে। এখানে টিকে থাকাই বড় ব্যাপার। যে টিকে থাকতে পারে সেই জয়ী। আমি যে টিকে থাকতে পারছি, আগামীতেও পারব ইনশাআল্লাহ। আমি মানুষের গল্প বলতে চাই।’

অভিনেত্রী জানান, বর্তমানে নাটকের কাজের বাইরে তিনি নতুন একটি আর্টফিল্মের শুটিংয়ে ব্যস্ত আছেন। এ বিষয়ে বিস্তারিত না জানালেও, তিনি আরও একটি চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে আলোচনা করছেন এবং চূড়ান্ত হলে শিগগিরই কাজ শুরু করবেন।

আরও পড়ুন