EN ☀️
×

Follow Us

অর্থনীতি

বিএটি বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স প্রধান মমশাদ খান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম

বিএটি বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স প্রধান মমশাদ খান

মমশাদ আলী খান। ছবি: সংগৃহীত

অ অ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ পিএলসি’র করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হয়েছেন মমশাদ আলী খান। গত ১ অক্টোবর থেকে তিনি এ দায়িত্ব পালন করছেন।

সরকারি সম্পর্ক, নিয়ন্ত্রক বিষয় ও কৌশলগত যোগাযোগে দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে মমশাদ আলী খানের। পরিবর্তনশীল নীতি ও নিয়ন্ত্রক পরিবেশের মধ্যেই তিনি নতুন দায়িত্ব নিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএটি বাংলাদেশ। 

এর আগে মমশাদ কোকা-কোলা বাংলাদেশে পাবলিক অ্যাফেয়ার্স, কমিউনিকেশনস ও সাসটেইনেবিলিটি বিভাগের পরিচালক ছিলেন। এছাড়া জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও শেভরন বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে মমশাদ বলেন, ‘এ অঞ্চলে ১১৬ বছরের বেশি ঐতিহ্য থাকা একটি প্রতিষ্ঠানে যোগ দিতে পেরে আমি সম্মানিত। প্রতিষ্ঠানের টেকসই সাফল্যে অবদান রাখা এবং পরিবর্তনশীল নীতি ও নিয়ন্ত্রক পরিবেশ মোকাবিলায় কাজ করার প্রত্যাশা করছি।’

আরও পড়ুন