মানবতার পাশে বসুন্ধরা সিটি, রক্তদান কর্মসূচিতে সহযোগিতা
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৩:০৫ পিএম
মানুষের জীবন বাঁচানোর মতো মহৎ কাজে সমাজের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করার প্রত্যয়ে ওল্ড রামনিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ওরওয়া)-এর উদ্যোগে আয়োজিত হয়েছে মানবিক রক্তদান কর্মসূচি ‘ওরওয়া হিরোজ অব হোপ ব্লাড ডোনেশন ক্যাম্পেইন’। মানবিক এই উদ্যোগে টাইটেল স্পনসর হিসেবে পাশে রয়েছে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড (বিসিডিএল)।
‘রক্ত দিন, জীবন বাঁচান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানুষের জীবন রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মানবিক কাজে উৎসাহিত করা। একইসঙ্গে স্বেচ্ছাসেবী রক্তদাতাদের রক্তের গ্রুপ শনাক্তকরণের সুযোগও দেওয়া হয়।
মানুষের জীবন ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। সেই ধারাবাহিকতায় ওরওয়া-এর এই মহৎ উদ্যোগে সহযোগিতা করাটা বিসিডিএল-এর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) দর্শনেরই একটি প্রতিফলন। ব্যবসার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব পালন এবং মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকেই বিসিডিএল এ ধরনের উদ্যোগকে উৎসাহিত করে আসছে।
কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদানকারী সকল ব্যক্তি ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একইসঙ্গে সমাজের সামর্থ্যবান ও সচেতন নাগরিকদের নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।