EN ☀️
×

Follow Us

শিক্ষা

শাবিপ্রবিতে ৫ দফা দাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

ডেইলি সান রিপোর্ট, শাবিপ্রবি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পিএম

শাবিপ্রবিতে ৫ দফা দাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
অ অ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আবাসিক হলে স্বচ্ছ প্রক্রিয়ায় সিট বণ্টন, দ্রুত শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

ছাত্রশিবিরের দাবিগুলোর মধ্যে রয়েছে—হলের ফাঁকা সিটগুলো দলীয় সুপারিশের পরিবর্তে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মধ্যে বরাদ্দ, দ্রুত শাকসু নির্বাচন আয়োজন, উন্নয়ন প্রকল্পে নির্মাণকাজের মান ও ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত। পাশাপাশি ক্যাম্পাস ও আবাসিক হলে দ্রুতগতির নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই, মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং পরিবহন সমস্যা সমাধানের দাবিও জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মুজাহিদুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের হলে থাকার সুযোগ তৈরি হলেও বর্তমানে ফাঁকা সিটে নিয়মতান্ত্রিকভাবে বরাদ্দ না দিয়ে দলীয় রেফারেন্সে শিক্ষার্থী তোলা হচ্ছে। তিনি হল প্রশাসনের মাধ্যমে বিভাগ অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় সিট বরাদ্দের দাবি জানান।

আরও পড়ুন