প্যারিসে র্যাম্পওয়াকে রাজকীয় লুকে ঐশ্বরিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পিএম
ছবি: প্যারিস ফ্যাশন উইকে র্যাম্পওয়াকে ঐশ্বরিয়া রায় বচ্চন। সংগৃহীত
সাবেক মিস ওয়ার্ল্ড ও জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন আবারও মাতিয়ে দিলেন মঞ্চে। কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট লুকের পর এবার র্যাম্পওয়াকে দেখা গেছে প্যারিস ফ্যাশন উইক।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ফ্যাশন শো’টির অংশ হিসেবে আইফেল টাওয়ারের পটভূমিতে প্লেস জফ্রে-তে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন। আন্তর্জাতিক প্রশাধনী প্রতিষ্ঠান ল’রিয়েল প্যারিসের দূত হিসেবে প্রতিবারের মতো এবারের যোগ দিলেন প্যারিস ফ্যাশন উইকে।
এই ফ্যাশন শোতে আন্তর্জাতিক সেলিব্রেটিদের মধ্যে আরও অংশ নিয়েছেন মডেল কেন্ডাল জেনার, অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া, টাইটানিক খ্যাত সঙ্গীতশিল্পী সেলিন ডিওন, সিমোন অ্যাশলে, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, কারা ডেলেভিন এবং অ্যান্ডি ম্যাকডাওয়েল সহ বিশ্বখ্যাত অ্যাম্বাসেডর এবং ব্যক্তিত্বরা।
ঐশ্বরিয়ার পরনে ছিল একটি গাঢ় কালো রঙের ভেলভেট কাঁধখোলা গাউন। সাথে ক্রিস্টাল খচিত কেপ ও মাথায় অলংকারখচিত টিয়ারা তাঁকে রাজকীয় লুকে ধরা দেয়। তাঁর বারগেন্ডি লাল চুল ও বোল্ড লাল লিপস্টিক এই লুকে ভিন্ন মাত্রা যোগ করেছে।
প্যারিসের এই অনুষ্ঠানে ঐশ্বরিয়ার উপস্থিতি অনলাইন দুনিয়ায় বেশ সাড়া ফেলেছে। অনেকেই তাঁকে "রয়্যালটি" বা রাজকীয় বলে অভিহিত করেছেন এবং তাঁর এই লুকের প্রশংসা করেছেন।
ফ্যাশন শো’র শেষে মঞ্চে সঙ্গীতশিল্পী সেলিন ডিওন ও তাঁর গানের সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক তারকাদের সঙ্গে ঐশ্বরিয়াকেও তাল মেলাতে দেখা যায়।
অন্য একটি ভিডিওতে, ব্যাকস্টেজে (নেপথ্যে) অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া এবং ঐশ্বরিয়াকে একে অপরের সাথে আন্তরিক মুহূর্ত ভাগ করে নিতে দেখা গেছে।
আন্তর্জাতিক ফ্যাশন ও সিনেমা জগতের ইভেন্টগুলোর সাথে ঐশ্বরিয়ার পথচলা শুরু হয়েছিল ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে অভিষেকের মাধ্যমে, যেখানে তিনি সঞ্জয় লীলা বানসালির 'দেবদাস' চলচ্চিত্রের প্রিমিয়ারের জন্য উপস্থিত হয়েছিলেন।