EN ☀️
×

Follow Us

বাণিজ্য

বাংলাদেশসহ ২০ দেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রের শূন্য শুল্ক সুবিধা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পিএম

বাংলাদেশসহ ২০ দেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রের শূন্য শুল্ক সুবিধা

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শতাংশ অ্যাড ভ্যালোরেম শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত নোটিশে এসব দেশ ও অঞ্চলের তালিকা দেওয়া হয়েছে।

শূন্য শুল্ক সুবিধার আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, কোষভিত্তিক চিকিৎসা, জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটস (এডিসি) এবং পশু চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। এসব ওষুধ উৎপাদনে ব্যবহৃত নির্দিষ্ট সংশ্লিষ্ট উপাদানও শর্তসাপেক্ষে এ সুবিধার আওতায় থাকবে।

বাংলাদেশের পাশাপাশি তালিকায় রয়েছে ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম।


মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের নোটিশ অনুযায়ী, তালিকাভুক্ত দেশ ও অঞ্চল থেকে আমদানি করা যোগ্য পণ্যে শূন্য শতাংশ অ্যাড ভ্যালোরেম শুল্ক প্রযোজ্য হবে। এসব দেশ ও অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান বা আসন্ন বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোসংক্রান্ত চুক্তি রয়েছে।

এর আগে পেটেন্টযুক্ত ওষুধ, বায়োলজিক্যাল পণ্য ও সংশ্লিষ্ট উপাদানের ওপর শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই উদ্যোগের লক্ষ্য ছিল দেশটির অভ্যন্তরে ওষুধ উৎপাদন বাড়ানো।

তবে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনেরিক ওষুধ ও এর সংশ্লিষ্ট উপাদান ওই শুল্কের আওতায় পড়বে না।

নতুন সিদ্ধান্তের ফলে নির্ধারিত শর্ত পূরণকারী বাংলাদেশের নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদান যুক্তরাষ্ট্রের বাজারে অতিরিক্ত অ্যাড ভ্যালোরেম শুল্ক ছাড়াই প্রবেশের সুযোগ পাবে।

আরও পড়ুন