EN ☀️
×

Follow Us

আবহাওয়া

আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই, কমতে পারে তাপমাত্রা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই, কমতে পারে তাপমাত্রা

ছবি: সংগৃহীত

অ অ

আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কয়েক দিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। এ দিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। 

বৃহস্পতিবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এ দিনও সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবারও আবহাওয়ার একই অবস্থা থাকতে পারে। এ দিন রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মুরাসু’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর নাগাদ প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

আরও পড়ুন