কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া?
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০৫ এএম
ছবি: সংগৃহীত
আগামী পাঁচ দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক ও আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (২১ অক্টোবর) ও বৃহস্পতিবার (২২ অক্টোবর) সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এই দুই দিন দিনরাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (২৩ অক্টোবর) আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
শনিবার (২৪ অক্টোবর) আবহাওয়া প্রধানত শুষ্ক ও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।