EN ☀️
×

Follow Us

আবহাওয়া

ঢাকাসহ সারা দেশে ভারী বর্ষণের আভাস

সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:২৫ পিএম

ঢাকাসহ সারা দেশে ভারী বর্ষণের আভাস

ছবি: সংগৃহীত

অ অ

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে, ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহে, ১০৪ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এ পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টা দেশজুড়ে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন