EN ☀️
×

Follow Us

আবহাওয়া

আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে...

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:১২ পিএম

আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?

ছবি: সংগৃহীত

অ অ

দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও সক্রিয় হয়ে উঠছে। চট্টগ্রাম অঞ্চল পেরিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন রাজধানী ঢাকাসহ প্রায় সব বিভাগেই দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণেরও পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৬ জুন) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রবিবার (৭ জুন) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।

সোমবার (৮ জুন) সন্ধ্যা থেকে রাজশাহী ছাড়া প্রায় সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (৯ জুন) পরিস্থিতি আরও ঘনীভূত হবে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

বুধবার সন্ধ্যা থেকে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি অব্যাহত থাকবে। রাজশাহী ও খুলনায়ও দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

আরও পড়ুন