EN ☀️
×

Follow Us

আবহাওয়া

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ এএম

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ছবি: সংগৃহীত

অ অ

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (৬ এপ্রিল) দুপুর ১টার মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে। নদীবন্দর এবং জেলেদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন