EN ☀️
×

Follow Us

আবহাওয়া

কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সারাদেশে কুয়াশার পূর্বাভাস, বুধবার রংপুরে বৃষ্টির সম্ভাবনা

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ পিএম

কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ছবি: সংগৃহীত

অ অ

সারাদেশে শীতের আমেজ বজায় থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৬ জানুয়ারি) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।

আরও পড়ুন