EN ☀️
×

Follow Us

আবহাওয়া

বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা, শীর্ষে লাহোর

ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ২৮৭, যা জনস্বাস্থ্যের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ এএম

বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা, শীর্ষে লাহোর

ছবি: সংগৃহীত

অ অ

শীতকালীন শুষ্ক আবহাওয়ায় রাজধানী ঢাকার বায়ুদূষণ আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ২৮৭, যা জনস্বাস্থ্যের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ সকাল ১০টার দিকে ৩৩৫ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মান নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হচ্ছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ৩৩০। তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা (২৩০) এবং কাতারের রাজধানী দোহা (২১২)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৩০০- এর উপরে থাকলে তাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়। ২০১ থেকে ৩০০- এর মধ্যে থাকলে সেটি ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। ঢাকার আজকের স্কোর (২৮৭) নাগরিকদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বিশেষ করে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বায়ুদূষণের কারণে বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। দূষিত বাতাসে থাকা সূক্ষ্ম বস্তুকণা (PM2.5) সরাসরি ফুসফুসে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশে যায়, যা স্ট্রোক, হৃদ্‌রোগ, ফুসফুসের ক্যানসার এবং দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের সংক্রমণের অন্যতম কারণ।

আরও পড়ুন