EN ☀️
×

Follow Us

আবহাওয়া

রাতের তাপমাত্রা কমার ইঙ্গিত, বাড়বে শীতের তীব্রতা

মঙ্গলবার রাতে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পিএম

রাতের তাপমাত্রা কমার ইঙ্গিত, বাড়বে শীতের তীব্রতা

ছবি: সংগৃহীত

অ অ

সারা দেশে শীতের দাপট অব্যাহত রয়েছে। আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শীতের এই তীব্রতা আগামী কয়েকদিনও বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশাও পড়তে পারে।


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবারও রাতের তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আগামী কিছুদিন।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী কিছুদিন ভোরের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার দেখাও মিলতে পারে।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যথারীতি মিলবে রোদের দেখা। ফলে সকালের শীতের অনুভূতি ও কুয়াশা বেশিক্ষণ স্থায়ী হবে না।  

আরও পড়ুন