EN ☀️
×

Follow Us

আবহাওয়া

জেঁকে বসেছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১০.৫ ডিগ্রিতে

দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ এএম

জেঁকে বসেছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১০.৫ ডিগ্রিতে

ছবি: সংগৃহীত

অ অ

উত্তরাঞ্চলের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ক্রমাগতভাবে নামছে, জেঁকে বসেছে তীব্র শীত। তাপমাত্রার এই পতন মৌসুমের মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে বলে জানায় আবহাওয়া অফিস।

রবিবার (৭ ডিসেম্বর) আবারও তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া পর্যবেক্ষণ অফিস।

এর আগে শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এটি বলে জানা গেছে।

এ দিকে সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই জেলায় ছিল ঘন কুয়াশা। তবে সকাল ৮টার পরে সূর্যের দেখা মিললেও বাতাসে ছিল ৯৯ শতাংশ আদ্রতা, যা শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে বলেন, ‘শনিবার ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। কয়েক ঘণ্টায় তা কমে নেমে আসে ১০ দশমিক ৫ ডিগ্রিতে; যা গত দুদিন ধরে সকাল ৯টায় রেকর্ড করা হচ্ছে।’

আরও পড়ুন