EN ☀️
×

Follow Us

বাণিজ্য

বাংলাদেশি পণ্যে নতুন করে শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

সবচেয়ে বেশি হারে শুল্কের মুখে পড়েছে চীন, যার হার ‘সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত’, এরপরে ভিয়েতনামের সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত, এবং বাকিগুলোর ক্ষেত্রে ২০ বা ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

বাংলাদেশি পণ্যে নতুন করে শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশি পণ্যে নতুন শুল্কের প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র।

অ অ

বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের ওপর নতুন করে বিভিন্ন মাত্রার শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিজেদের অন্যতম প্রধান কয়েকটি বাণিজ্যিক অংশীদারের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন নিয়ে ‘সেকশন ৩০১’ তদন্তের পর এই শুল্ক আরোপ করা হচ্ছে।

এর আওতায় থাকা দেশগুলো হলো, বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন, চীন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান এবং ভারত।

বিভিন্ন দেশ ও পণ্যের ক্ষেত্রে আলাদা আলাদা শুল্কহার প্রযোজ্য হবে।

সবচেয়ে বেশি হারে শুল্কের মুখে পড়েছে চীন, যার হার ‘সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত’, এরপরে ভিয়েতনামের সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত, এবং বাকিগুলোর ক্ষেত্রে ২০ বা ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প আগে যে শুল্কসীমায় সম্মত হয়েছিলেন, তার কারণে এসব শুল্কের কয়েকটি কার্যত কিছুটা কমে আসবে।

আরও পড়ুন