EN ☀️
×

Follow Us

বাণিজ্য

বিসিআইয়ের জার্নাল প্রকাশ

বিনিয়োগ ছাড়াই বাড়ানো সম্ভব হালাল পণ্যের উৎপাদন: বিসিআই সভাপতি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:১২ পিএম

বিনিয়োগ ছাড়াই বাড়ানো সম্ভব হালাল পণ্যের উৎপাদন: বিসিআই সভাপতি

জার্নালের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

অ অ

বাড়তি বিনিয়োগ ছাড়াই বর্তমান অবস্থা ঢেলে সাজালে হালাল পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় ঢাকার গুলশান ক্লাবের ক্রিস্টাল হলে বিসিআইয়ের ত্রৈমাসিক জার্নালের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘Unlocking Export Diversification Through Halal Product’ শিরোনামের এই সংখ্যায় হালাল পণ্যের মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সূচনা বক্তব্যে আনোয়ার-উল আলম চৌধুরী ম্যানুফ্যাকচারিং খাতের গুরুত্ব তুলে ধরে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। হালাল পণ্যের উৎপাদন বাড়াতে হালাল সনদ ও প্রয়োজনীয় স্বীকৃতি দরকার বলেও জানান তিনি। জার্নালের প্রথম সংখ্যায় কেন হালালকে গুরুত্ব দেওয়া হয়েছে, তা-ও ব্যাখ্যা করেন বিসিআই সভাপতি।

জার্নালের উপদেষ্টা সম্পাদক শিরাজুল ইসলাম কাদির এর বিষয়বস্তু তুলে ধরেন। পরে অতিথিদের নিয়ে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন বিসিআই সভাপতি। উপস্থিত সবাইকে জার্নালের কপি দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের সভাপতি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিসিআইয়ের সাবেক সভাপতি, পরিচালনা পর্ষদের সদস্য, অর্থনীতিবিদ, গবেষক ও ট্রেড এক্সপার্টরা।

আরও পড়ুন