EN ☀️
×

Follow Us

বাণিজ্য

জুলাইয়ের ২৫ দিনে প্রবাসী আয় ২৮ হাজার ৬০ কোটি টাকা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৮ পিএম

জুলাইয়ের ২৫ দিনে প্রবাসী আয় ২৮ হাজার ৬০ কোটি টাকা
অ অ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন  ১২২ টাকা ধরে  আয় ২৮ হাজার ৬০ কোটি টাকা)। যা গত বছরের একই সময়ে প্রাপ্ত ১ দশমিক ৯১ বিলিয়ন ডলারের তুলনায়  প্রায় ২০ দশমিক বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিরা ২৩ থেকে ২৫ জুলাই এই তিন দিনে ১২৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্স প্রবাহের এ ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার আয়ে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সূত্র: বাসস

আরও পড়ুন