বসুন্ধরা টয়লেট্রিজের পণ্য এখন পাওয়া যাচ্ছে মিনা বাজারের সব আউটলেটে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০২:৫৩ পিএম
দেশের অন্যতম জনপ্রিয় রিটেইল চেইন শপ মিনা বাজারের সব আউটলেটে এখন থেকে পাওয়া যাবে বসুন্ধরা টয়লেট্রিজের সব ধরনের পণ্য।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডির সীমান্ত স্কয়ারে মিনা বাজার আউটলেটে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের প্রধান বিক্রয় কর্মকর্তা (সিএসও) মো. মাসুদুর রহমান, হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, ম্যানেজার (সেলস মডার্ন ট্রেড) মো. ওবায়দুর রহমান এবং ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) শোয়েব মাহমুদসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তারা। মিনা বাজারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ফারিদুর রেজা এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
-6a058d8a8c0d8.jpg)
উদ্বোধন উপলক্ষ্যে মিনা বাজারের সব আউটলেটে থাকছে বসুন্ধরা টয়লেট্রিজের নির্দিষ্ট পণ্যের ওপর সর্বোচ্চ ২০% পর্যন্ত বিশেষ ছাড়, যা নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য।
বসুন্ধরা টয়লেট্রিজ কর্তৃপক্ষ জানায়, এখন থেকে ক্রেতারা মিনা বাজারের শোরুমগুলো থেকে সহজেই তাদের প্রয়োজনীয় ও মানসম্মত টয়লেট্রিজ পণ্য সংগ্রহ করতে পারবেন। এতে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটা আরও সহজ ও সাশ্রয়ী হবে। ভোক্তাদের দৈনন্দিন কেনাকাটায় নতুন মাত্রার সুবিধা যুক্ত হবে।