EN ☀️
×

Follow Us

বাণিজ্য

বসুন্ধরা টিস্যুর পারফরমার’স মিট অনুষ্ঠিত

এই আয়োজনের মাধ্যমে উৎকর্ষ অর্জন ও টেকসই প্রবৃদ্ধির প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকার তুলে ধরা হয়

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম

বসুন্ধরা টিস্যুর পারফরমার’স মিট অনুষ্ঠিত
অ অ

বিক্রয় কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও উল্লেখযোগ্য সাফল্য উদ্‌যাপনের লক্ষ্যে বসুন্ধরা টিস্যুর পারফরমার’স মিট অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে উৎকর্ষ অর্জন ও টেকসই প্রবৃদ্ধির প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকার তুলে ধরা হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সাফওয়ান বসুন্ধরা গ্লোবালে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিজির চেয়ারম্যান সাফওয়ান সোবহান, সিওও শাহেদ জাহিদ, হেড অব সেলস মাসুদুর রহমান, জেনারেল ম্যানেজার (বিক্রয়) কাজী ইমদাদুল হক, হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তাদের উপস্থিতিতে বিক্রয় সক্ষমতা আরও জোরদার করা এবং নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

পারফরমার’স মিটে বিক্রয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভবিষ্যৎ প্রবৃদ্ধির কৌশল নির্ধারণ ও বসুন্ধরা টিস্যুর দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করা হয়। 

বসুন্ধরা টিস্যুর ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে—এমন আশাবাদ ব্যক্ত করে ইতিবাচক ও উদ্দীপনাময় পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্ত হয়।

আরও পড়ুন