EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

গুগল ম্যাপসে ‘আস্ক ম্যাপস’ ফিচার ব্যবহার করবেন যেভাবে

এটি মূলত একটি চ্যাটবট ধাঁচের ফিচার, যা ব্যবহারকারীদের জটিল ও বাস্তবধর্মী প্রশ্নের উত্তর দিতে সক্ষম।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পিএম

গুগল ম্যাপসে ‘আস্ক ম্যাপস’ ফিচার ব্যবহার করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

অ অ

প্রযুক্তি বিশ্বে বড় ধরনের চমক নিয়ে এলো গুগল। জনপ্রিয় নেভিগেশন অ্যাপ গুগল ম্যাপসে যুক্ত হয়েছে এক দশকের মধ্যে সবচেয়ে বড় দুটি আপডেট- ‘আস্ক ম্যাপস’ এবং ‘ইমার্সিভ নেভিগেশন’। এর মধ্যে বর্তমানে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত কথোপকথনভিত্তিক ফিচার ‘আস্ক ম্যাপস’।

এটি মূলত একটি চ্যাটবট ধাঁচের ফিচার, যা ব্যবহারকারীদের জটিল ও বাস্তবধর্মী প্রশ্নের উত্তর দিতে সক্ষম। আগে যেখানে ম্যাপে আলাদা আলাদা করে বিভিন্ন বিষয় সার্চ করতে হতো, এখন একটি মাত্র বিস্তারিত প্রশ্নের মাধ্যমেই প্রাসঙ্গিক সব উত্তর পাওয়া যাবে।

ফিচারটি ব্যবহারের নিয়ম-

প্রথমেই আপনার স্মার্টফোনের গুগল ম্যাপস অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করে নিন।

অ্যাপ খুললে সার্চ বারের ঠিক নিচেই নতুন ‘আস্ক ম্যাপস’ অপশনটি দেখতে পাবেন।

বাটনে ট্যাপ করে চ্যাট ইন্টারফেসে আপনি লিখে বা ভয়েস কমান্ডের মাধ্যমে সরাসরি প্রশ্ন করতে পারবেন। এখানে বন্ধুর মতো সহজ ও স্বাভাবিক ভাষায় বড় প্রশ্ন করা সম্ভব।

ধরুন আপনার ফোনের চার্জ শেষ হয়ে আসছে। আপনি সরাসরি জিজ্ঞেস করতে পারেন, ‘কাছাকাছি কোথায় চার্জ দেওয়ার ব্যবস্থা আছে যেখানে ভিড় কম?’

‘মিরপুর থেকে গুলশান যেতে এই সময়ে গাড়ি না মেট্রো- কোনটা ভালো হবে? পথে ভালো কফি শপ কোথায় আছে?’- এমন প্রশ্নের বিস্তারিত উত্তর দেবে এই ফিচার।

লাইভ ফুটবল দেখার সুবিধা, পার্কিং এবং ভালো খাবার আছে এমন রেস্তোরাঁ খুঁজলে এই এআই আপনাকে রিভিউ ও মেনুসহ সেরা জায়গাগুলো সাজেস্ট করবে।

প্রবীণ বা শিশুদের নিয়ে ভ্রমণের ক্ষেত্রে কম হাঁটতে হয় এবং পরিবেশ ভালো এমন জায়গার তালিকাও তৈরি করে দেবে আস্ক ম্যাপস।

গুগল ম্যাপসের এই নতুন সংযোজন যাতায়াত ও ভ্রমণের অভিজ্ঞতাকে আরও স্মার্ট ও সহজ করবে বলে আশা করা হচ্ছে। আলাদা আলাদা সার্চের ঝামেলা কমিয়ে এখন একটি মাত্র ‘কথোপকথন’-এই মিলবে ভ্রমণের পূর্ণাঙ্গ পরিকল্পনা।

আরও পড়ুন