EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে চালু করবেন ভূমিকম্প সতর্কবার্তা

গুগলের এই সিস্টেম মূলত অ্যান্ড্রয়েড ফোনের অ্যাক্সিলারোমিটার সেন্সর ব্যবহার করে। এই সেন্সরটি ভূমিকম্পের ‘পি’ তরঙ্গ বা প্রাথমিক কম্পন দ্রুত শনাক্ত করতে পারে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১২:৪০ পিএম

অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে চালু করবেন ভূমিকম্প সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

অ অ

ভৌগোলিক কারণে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি থাকায় যেকোনো দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সতর্ক থাকা জরুরি। এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের আগাম সতর্কবার্তা দিতে গুগল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ২০২০ সালে চালু করেছিল ‘আর্থকোয়েক অ্যালার্ট’ সুবিধাটি।

প্রাথমিকভাবে এটি যুক্তরাষ্ট্রে চালু হলেও বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সুবিধাটি পাওয়া যাচ্ছে।

গুগলের এই সিস্টেম মূলত অ্যান্ড্রয়েড ফোনের অ্যাক্সিলারোমিটার সেন্সর ব্যবহার করে। এই সেন্সরটি ভূমিকম্পের ‘পি’ তরঙ্গ বা প্রাথমিক কম্পন দ্রুত শনাক্ত করতে পারে। ভূপৃষ্ঠের কম্পন শনাক্ত হলে ফোন থেকে সেই তথ্য গুগলের সার্ভারে পাঠানো হয়। এরপর একাধিক ফোন থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ভূমিকম্পের মাত্রা অনুযায়ী ব্যবহারকারীদের কাছে সতর্কবার্তা পৌঁছানো হয়।

ভূমিকম্পের মাত্রা অনুযায়ী ব্যবহারকারীরা দুই ধরনের সতর্কবার্তা পেয়ে থাকেন-

Be Aware (সচেতন হোন): সাধারণত ৪.৫ মাত্রার ভূমিকম্পের জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়।

Take Action (ব্যবস্থা নিন): রিখটার স্কেলে ৪.৫ এর বেশি মাত্রার ভূমিকম্পের জন্য এটি ব্যবহৃত হয়। এই সতর্কবার্তা পেলে ফোন স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বাজায় এবং ব্যবহারকারীকে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেয়।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা খুব সহজেই এই গুরুত্বপূর্ণ ফিচারটি চালু করতে পারেন-

১. অ্যান্ড্রয়েড ফোনের Settings (সেটিংস)-এ প্রবেশ করুন। ২. সেখানে Safety & Emergency (নিরাপত্তা ও জরুরি অবস্থা) অথবা Location (অবস্থান) অপশন থেকে Earthquake Alerts (ভূমিকম্প সতর্কতা) খুঁজে বের করুন। ৩. পরবর্তী পৃষ্ঠায় Earthquake Alerts টগলটি চালু করুন। ৪. নিচে স্ক্রল করে See a Demo-তে ট্যাপ করে পরীক্ষামূলক সতর্কবার্তা দেখা যাবে। ৫. এছাড়া Learn Earthquake Safety Tips-এ গিয়ে ভূমিকম্পের সময় নিরাপদ থাকার নির্দেশনাগুলোও জানা সম্ভব।

আরও পড়ুন