শিয়াওতেককে হারিয়ে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে ঝেং
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কোয়ার্টার-ফাইনালে ঝেংয়ের মুখোমুখি হবেন এলেনা রিবাকিনা
খেলা ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ এএম
৫-০ গেমে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিলেন ঝেং কিনওয়েন।
ইউএস ওপেনে প্রত্যাবর্তনের নতুন ইতিহাস লিখছেন চীনের ২৩ বছর বয়সী টেনিস তারকা ঝেং কিনওয়েন। প্রথম সেটে ০-৫ গেমে পিছিয়ে পড়েও অসাধারণ নৈপুণ্যে টানা সাতটি গেম জিতে শেষ পর্যন্ত ৬ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ইগা শিয়াওতেককে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে প্রবেশ করেছেন তিনি।
মাত্র দুই দিন আগে ম্যাডিসন কিসের বিপক্ষেও তৃতীয় সেটে ০-৫ ব্যবধানে পিছিয়ে থেকে একইভাবে জয় ছিনিয়ে নিয়েছিলেন এই অলিম্পিক সোনাজয়ী তারকা। টানা দ্বিতীয় ম্যাচে এমন অবিস্মরণীয় প্রত্যাবর্তনের মাধ্যমে বাছাইপর্ব থেকে উঠে আসা ঝেং টুর্নামেন্টে নিজের টানা সপ্তম জয় নিশ্চিত করলেন। চোটের স্থবিরতা কাটিয়ে নিজেকে নতুন করে প্রস্তুত করার বার্তা দিলেন তিনি।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কোয়ার্টার-ফাইনালে ঝেংয়ের মুখোমুখি হবেন এলেনা রিবাকিনা, যিনি অপর ম্যাচে নাওমি ওসাকাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছেন।