EN ☀️
×

Follow Us

বাণিজ্য

পথচলতি মানুষের পাশে ‘স্বপ্ন’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম

পথচলতি মানুষের পাশে ‘স্বপ্ন’

Courtesy

অ অ

রমজানে কর্মব্যস্ত নগরজীবনে প্রতিদিনই একটি পরিচিত দৃশ্য—অফিস শেষ করে বাসার পথে রওনা দিলেও তীব্র যানজটে আটকে পড়ে অনেকেই ইফতারের আগেই ঘরে ফিরতে পারেন না। এমন পরিস্থিতিতে পথেই ইফতার করতে বাধ্য হওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের সুপারশপ চেইন স্বপ্ন।

রমজানজুড়ে ইফতারের আগে এবং ইফতারের সময় পথচারী, রিকশাচালক, দিনমজুর ও কর্মব্যস্ত মানুষদের মাঝে খেজুর ও শরবত বিতরণ করছে প্রতিষ্ঠানটি। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন আউটলেটের সামনে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ট্রাফিক জ্যাম ও দূরপাল্লার যাতায়াতের কারণে যারা সময়মতো বাসায় ফিরতে পারেন না, তাদের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রোজাদারদের ইফতারের মুহূর্তে সামান্য স্বস্তি দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থাকা মোট ৪৪টি আউটলেট থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৬০০ মানুষের মাঝে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। পুরো রমজান মাসজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন