EN ☀️
×

Follow Us

শেয়ার বাজার

সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১২:৩১ পিএম

সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন
অ অ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে। 

সোমবার (৩ নভেম্বর) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১২১ পয়েন্টে অবস্থান করে। এ সময় ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১,০৮৩ ও ১,৯৮২ পয়েন্টে অবস্থান করছে। এই সময়ের মধ্যে ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট।

লেনদেনের এ সময়ে দাম বেড়েছে ১৬৯টি, কমেছে ৯৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৯১টি কম্পানির শেয়ার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো-সামিট পোর্ট অ্যালায়েন্স, ওরিয়ন ইনফিউশন, আনোয়ার গ্যালভানাইজিং, সিভিও পেট্রোকেমিক্যাল, সিমটেক ইন্ডাস্ট্রি, মনোস্পুল পেপার, সোনালি আঁশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, খান ব্রাদার্স ও সোনালি পেপার।

এর আগে, লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ২ পয়েন্ট।

সকাল ১০টা ১০ মিনিটে সূচক আরও ২ পয়েন্ট বাড়ে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী থাকে। সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১২২ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে, সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩১৭ পয়েন্টে অবস্থান করে। পরবর্তীতে এখানেও সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এসময় সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। এর মধ্যে ১৭টি কম্পানির দাম বেড়েছে, ১৩টির কমেছে এবং ৬টি অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন