EN ☀️
×

Follow Us

খেলা

এবিজি মিডিয়া কাপ

দেশের সর্বোচ্চ অর্থ পুরস্কারের মিডিয়া ফুটবল টুর্নামেন্ট শুরু ১ ডিসেম্বর

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

দেশের সর্বোচ্চ অর্থ পুরস্কারের মিডিয়া ফুটবল টুর্নামেন্ট শুরু ১ ডিসেম্বর
অ অ

কলম, কিবোর্ড আর ক্যামেরা ছেড়ে এবার ফুটবল মাঠে নামছেন দেশের সংবাদমাধ্যমকর্মীরা। দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আগামী ১ ডিসেম্বর শুরু হচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল ২০২৬’ পাওয়ার্ড বাই বসুন্ধরা সিটি-২।

আয়োজকদের দাবি, এটিই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ অর্থ পুরস্কারের মিডিয়া টুর্নামেন্ট হতে যাচ্ছে, যেখানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের জন্য থাকছে চমক; যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে আগামীকাল শনিবার (২৮ নভেম্বর)।

এবিজি ইউনিভার্সিটি কাপের সফল আয়োজনের পর এবার দেশের শীর্ষস্থানীয় ৪৮টি সংবাদমাধ্যম অংশ নিতে যাচ্ছে এবিজি মিডিয়া কাপ ফুটবলে। যার মধ্যে ২১টি টেলিভিশন চ্যানেল, ১৬টি জাতীয় দৈনিক, ১০টি অনলাইন নিউজ পোর্টাল ও ১টি রেডিও স্টেশন রয়েছে। 

গ্রুপ পর্বের খেলাগুলো সেভেন-এ-সাইড পদ্ধতিতে ফুটসাল মাঠে অনুষ্ঠিত হলেও কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের মতো রোমাঞ্চকর লড়াইগুলো গড়াবে দেশের অন্যতম সেরা ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায়।

টুর্নামেন্টের বড় আকর্ষণ হলো এখানে শুধু শিরোপাজয়ীরাই নয়, বরং প্রতিটি ম্যাচেই জয়ী ও পরাজিত উভয় দল এবং ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনকারীদের জন্য থাকছে আকর্ষণীয় অর্থ পুরস্কার। এমনকি টুর্নামেন্ট ঘিরে সেরা সংবাদ প্রতিবেদন ও কনটেন্ট তৈরির জন্যও সাংবাদিক ও আলোকচিত্রীদের পুরস্কৃত করা হবে।

এক নজরে এবিজি মিডিয়া কাপের পুরস্কারের তালিকা

প্রতি ম্যাচের অর্থ পুরস্কার

গ্রুপ পর্ব (১২০ ম্যাচ): ম্যাচসেরাসহ মোট ৩৬০টি পুরস্কার; প্রতি ম্যাচে বিজয়ী দল ২৫ হাজার টাকা এবং পরাজিত দল ১০ হাজার টাকা।

দ্বিতীয় পর্ব (৮ ম্যাচ): ম্যাচসেরাসহ মোট ২৪টি পুরস্কার; প্রতি ম্যাচে বিজয়ী দল ৩৫ হাজার টাকা এবং পরাজিত দল ১৫ হাজার টাকা।

কোয়ার্টার ফাইনাল (৪ ম্যাচ): ম্যাচসেরাসহ মোট ১২টি পুরস্কার; প্রতি ম্যাচে বিজয়ী দল ১ লাখ টাকা এবং পরাজিত দল ৫০ হাজার টাকা।

সেমিফাইনাল (২ ম্যাচ): ম্যাচসেরাসহ মোট ৬টি পুরস্কার; প্রতি ম্যাচে বিজয়ী দল ২ লাখ ৫০ হাজার টাকা এবং পরাজিত দল ১ লাখ ৫০ হাজার টাকা।

ফাইনাল: চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অর্থ পুরস্কার আগামীকাল ঘোষণা করা হবে। 

টুর্নামেন্ট সেরাদের পুরস্কার

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: ২ লাখ টাকা

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: ৫০ হাজার টাকা

সেরা সেটপিস: ২৫ হাজার টাকা

গোল্ডেন বল: ২৫ হাজার টাকা

গোল্ডেন বুট: ২৫ হাজার টাকা

গোল্ডেন গ্লাভস: ২৫ হাজার টাকা

মিডিয়া ও কনটেন্ট পুরস্কার

সবচেয়ে বেশি দেখা কনটেন্ট (সাধারণ): ৩ লাখ টাকা

সেরা রিপোর্ট (টেলিভিশন): ২ লাখ টাকা

সেরা রিপোর্ট (পত্রিকা): ২ লাখ টাকা

সেরা রিপোর্ট (ওয়েব): ২ লাখ টাকা

সেরা কনটেন্ট (মাল্টিমিডিয়া): ২ লাখ টাকা

সেরা আলোকচিত্রী: ১ লাখ টাকা

অংশগ্রহণকারী ৪৮টি সংবাদমাধ্যম 

টেলিভিশন চ্যানেল

বিটিভি, দীপ্ত টিভি, এটিএন বাংলা, দেশ টিভি, এনটিভি, চ্যানেল আই, মাছরাঙা টিভি, গ্রিন টিভি, আরটিভি, নাগরিক টিভি, ডিবিসি নিউজ, চ্যানেল ওয়ান, স্টার নিউজ, বাংলাভিশন, এটিএন নিউজ, এখন টিভি, এশিয়ান টিভি, যমুনা টিভি, সময় টিভি, টি স্পোর্টস ও নিউজ টোয়েন্টিফোর।

দৈনিক পত্রিকা 

সমকাল, আজকের পত্রিকা, যুগান্তর, কালবেলা, টাইমস অব বাংলাদেশ, আমাদের সময়, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা ট্রিবিউন, দেশ রূপান্তর, ইত্তেফাক, নিউ নেশন, খবরের কাগজ, নয়া দিগন্ত, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও কালের কণ্ঠ।

অনলাইন নিউজ পোর্টাল

ক্রিকফ্রেঞ্জি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য নিউজ, টাইমস টুডে, ঢাকা পোস্ট, দ্য ওয়েভ টোয়েন্টিফোর, ঢাকা জার্নাল, জাগোনিউজ টোয়েন্টিফোর, এশিয়া পোস্ট ও বাংলানিউজ টোয়েন্টিফোর।

রেডিও স্টেশন

রেডিও ক্যাপিটাল।

আরও পড়ুন