EN ☀️
×

Follow Us

খেলা

ঢাকায় শুরু হচ্ছে ১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ

আয়োজকদের আশা, এ আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম

ঢাকায় শুরু হচ্ছে ১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ

ছবি: ডেইলি সান

অ অ

আগামী ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন দেশের ৪৪ জন খ্যাতনামা কারাতে খেলোয়াড় অংশ নেবেন। এ আয়োজনের প্রস্তুতি ও বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করেছে আয়োজক কমিটি।

বাংলাদেশ কিয়োকুশিন কারাতে অ্যাসোসিয়েশনের আয়োজনে নারী ও পুরুষদের বিভিন্ন বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আয়োজক কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন মামুন। এ ছাড়া কমিটির প্রধান উপদেষ্টা তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মনির আহমেদ, ফেরদৌসী আবদুল্লাহ, আরিফুর রহমান ও আহসান হাবিবসহ কমিটির অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক কারাতে সংস্থার (আইকেও) সভাপতি কানচো শোকেই মাতসুইয়ের সভাপতিত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৬৬টি দেশে কার্যক্রম পরিচালনাকারী সংস্থাটির আন্তর্জাতিক পরিচালক শিহান কাৎসুহিতো গোরাই সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আয়োজকদের আশা, এ আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে। এ উপলক্ষে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছে আয়োজক কমিটি।

আরও পড়ুন