EN ☀️
×

Follow Us

খেলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
অ অ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে একাদশে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা মাহফিজুল ইসলাম রবিন।

ম্যাচ শুরুর আগে দলের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন শান্ত। তিনি ধারাবাহিকতা ধরে রাখার আশাবাদ ব্যক্ত করে বলেন, বোলারদের ওপর কোনো চাপ থাকবে না। তারা দারুণ বোলিং করবেন বলেও প্রত্যাশা তার।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাও নিজেদের মান ধরে রাখার প্রত্যয় জানিয়েছেন। তারাও আগে ব্যাট করতে চেয়েছিলেন। বাভুমা বলেন, সকালে নতুন বলে কিছুটা সুবিধা পাওয়া যেতে পারে। উইকেট ধীরগতির হলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে গতি বাড়তে পারে।


এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হচ্ছে মাহফিজুল ইসলাম রবিনের। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংসের সূচনা করবেন তিনি।

দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম, মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথিউ ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।

আরও পড়ুন