EN ☀️
×

Follow Us

খেলা

বিশ্ব কুস্তিতে শিরোপা ধরে রাখা চারজনের তিনজনই ইরানের

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম

বিশ্ব কুস্তিতে শিরোপা ধরে রাখা চারজনের তিনজনই ইরানের
অ অ

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখা চার কুস্তিগিরের মধ্যে তিনজনই ইরানের। গত বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদকজয়ীদের মধ্যে এবার মাত্র চারজন নিজেদের শিরোপা ধরে রাখতে পেরেছেন। তাদের মধ্যে তিনজন ইরানের কুস্তিগির। এ সাফল্যে ইরানি কুস্তিগিরদের অভিনন্দন জানিয়েছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত পার্সটুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শিরোপা ধরে রাখা চার কুস্তিগির হলেন ইরানের সাঈদ ইসমাইলি, আমিরহোসেইন জারে ও গোলামরেজা ফারোখি এবং যুক্তরাষ্ট্রের কাইল স্নাইডার।

২৪ অক্টোবর থেকে ১ নভেম্বর কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রেকো-রোমান বিভাগের ৬৭ কেজি ওজনশ্রেণির ফাইনালে ২৭ অক্টোবর উজবেকিস্তানের প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা ধরে রাখেন সাঈদ ইসমাইলি। প্যারিস অলিম্পিকের এই স্বর্ণজয়ী গত বছর জাগরেবে প্রথমবারের মতো সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলেন।

গ্রেকো-রোমানের ৮২ কেজি ওজনশ্রেণিতেও স্বর্ণপদক ধরে রেখেছেন ইরানের গোলামরেজা ফারোখি। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ইসলামিক সলিডারিটি গেমসেও স্বর্ণপদক জিতেছিলেন তিনি।

অন্যদিকে ফ্রিস্টাইলের ১২৫ কেজি ওজনশ্রেণির ফাইনালে ৩১ অক্টোবর রাশিয়ার আবদুল্লাহ কুরবানভকে ১১-০ পয়েন্টে হারিয়ে নিজের চতুর্থ বিশ্ব শিরোপা জিতেছেন আমিরহোসেইন জারে।

এবারের চ্যাম্পিয়নশিপে গ্রেকো-রোমান বিভাগে টানা দ্বিতীয়বারের মতো দলীয় শিরোপাও জিতেছে ইরান।

সূত্র: পার্সটুডে 

আরও পড়ুন